bogra times Add
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, সহকারী একান্ত সচিব-১ ও প্রোটোকল অফিসার নিয়োগ

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব-১, সহকারী একান্ত সচিব-১ এবং প্রোটোকল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একান্ত সচিব-১ হিসেবে যিনি পেলেন দায়িত্ব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে তার একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা মোহাম্মদ মামুন শিবলীকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

প্রোটোকল অফিসার হিসেবে নিয়োগ

আরেক পৃথক আদেশে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর দাপ্তরিক ও আনুষ্ঠানিক সফরসহ বিভিন্ন প্রটোকল সংক্রান্ত দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, এর আগে একই দিন সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপ্ঠ এবং বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যদের শপ্ঠ সম্পন্ন হয়। নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাঠামোতে এটিই প্রথম গুরুত্বপূর্ণ পদায়ন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসব পদে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগের মাধ্যমে প্রশাসনিক কাজ গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল।