bogra times Add
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের সঙ্গে করা সব চুক্তি পুনর্বিবেচনা করা হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : ভারতের সঙ্গে বাংলাদেশের করা পূর্ববর্তী সব চুক্তি পুনর্বিবেচনা করা হচ্ছে এবং এর মধ্যে কোনো চুক্তি দেশের স্বার্থের জন্য ক্ষতিগ্রস্ত বলে বিবেচিত হলে তা বাতিল করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার দুপুরে মোংলা বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

বিদেশের সঙ্গে করা যেকোনো চুক্তিতে দেশের বাণিজ্য, অর্থনীতি ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, “বিদেশের সঙ্গে আমরা চুক্তি করে থাকি। সেই চুক্তি যদি আমাদের দেশের স্বার্থ রক্ষা হয় তাহলে করা যাবে। সব কিছুর আগে আমাদের বাণিজ্য, অর্থনীতি, স্বার্থ ও সার্বভৌমত্ব প্রাধান্য পাবে।”

শেখ রবিউল আলম আরও বলেন, চুক্তি বাতিলের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা আন্তর্জাতিক আইন মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। “চুক্তি রাখা না গেলেও নিয়ম মেনে বাতিল করতে হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা স্বচ্ছতা, জবাবদিহিতা ও দেশের স্বার্থে করব,” বলেন তিনি।

মন্ত্রী মোংলা বন্দরের অপ্রয়োজনীয় সক্ষমতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “মোংলা বন্দরের অনেক সক্ষমতা রয়েছে যা কাজে লাগানো হয়নি। আমরা তা পুরোপুরি কাজে লাগাতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান এবং বন্দরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে তিনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।