bogra times Add
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল নয় – শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ-
মার্চ ১৩, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিনিধি: শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার মানোন্নয়নে কচুয়াকে রোল মডেল করার ঘোষণা

শিক্ষামন্ত্রী বলেন, “সারাদেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই সারাদেশে তা ছড়িয়ে দেওয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে।”

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল নয়

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষাগত যোগ্যতাকে অপরিহার্য বলে উল্লেখ করেন।

এসএসসি পরীক্ষার পদ্ধতি পরিবর্তনের ইঙ্গিত

শিক্ষামন্ত্রী আরও বলেন, পুরনো পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নয়, নতুন এবং যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আগামী দিনে পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর এবং যারা পর্যবেক্ষক হবেন তাদের একটি নিয়মের মধ্যে নিয়ে আসার কথাও জানান।

সাংবাদিকদের প্রতি আহ্বান

সাংবাদিকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, “আপনারা প্রকৃত সত্য তুলে ধরুন। কোনো বক্তব্য খণ্ডিতভাবে নয়।” তিনি শিক্ষা ব্যবস্থার সংস্কারে সবার সহযোগিতা কামনা করেন।