bogra times Add
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সেনাবাহিনী ব্যারাকে ফিরবে কবে জানালেন সেনাপ্রধন

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের নির্দেশনা পেলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নির্বাচনী দায়িত্ব পালন প্রসঙ্গে

সেনাপ্রধান তাঁর ভাষণে নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের চমৎকার দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।

সেনা মোতায়েন প্রত্যাহার

সেনাপ্রধান জানান, ইতোমধ্যে নির্বাচনের জন্য যে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল, তাদের সংখ্যা কমানো হয়েছে। তিনি বলেন, জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সম্পন্ন করা হয়েছে এবং এখন সেনাবাহিনী নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে।

চেইন অব কমান্ড ও মনোবল বিষয়ে নির্দেশনা

ভাষণে ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর জোর দেন সেনাপ্রধান। পাশাপাশি সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশনা দেন তিনি।

গুজব ও ভুল তথ্য সম্পর্কে সতর্কতা

এছাড়া, ভুল ও মিথ্যা তথ্যের বিষয়ে সতর্ক এবং সচেতন থাকতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।