bogra times Add
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬

শেরপুরে আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি, বল বিতরণ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মে ২৫, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় অনূর্ধ্ব–১৯ আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে উপজেলার ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের হাতে মোট ১১টি ফুটবল তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে কুসুম্বী, গাড়িদহ, খামারকান্দি, মির্জাপুর, শাহবন্দেগী, সীমাবাড়ী, ভবানীপুর, খানপুর, সুঘাট ও বিশালপুর ইউনিয়ন এবং শেরপুর পৌরসভা দল।

ফুটবল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সম্রাট সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, শারীরিক শিক্ষক সমিতির সভাপতি মাহমুদুল্লাহ কাফি, সহ-সভাপতি আব্দুস সালাম সরকার, আব্দুল বাসেতসহ স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।

আয়োজক সূত্রে জানা গেছে, ঈদের পর শেরপুর ডিজে হাই স্কুল মাঠে টুর্নামেন্টের খেলা শুরু হবে। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতি শুরু করেছে।