bogra times Add
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬

রিজওয়ান-আগার জুটিতে ঘুরে দাঁড়ালেও ২৭৪ রানে থামল পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ-
মার্চ ১৩, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মিরপুর, ঢাকা:
মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ব্যাটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেও শেষ দিকে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রত্যাশা অনুযায়ী সংগ্রহ পায়নি পাকিস্তান। শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে সফরকারীরা। সিরিজ নিশ্চিত করতে ২৭৫ রানের টার্গেট নিয়েছে বাংলাদেশ।

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাত। অন্যপ্রান্তে তাকে ভালো সঙ্গ দেন সাহিবজাদা ফারহান। মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন সাদাকাত। দলীয় ১০৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। ৪৬ বলে ৭৫ রান করে মিরাজের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন সাদাকাত।

প্রথম উইকেট পতনের পর দ্রুতই আরও দুই উইকেট হারায় পাকিস্তান। ফারহান ৪৬ বলে ৩১ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন। তার বিদায়ের পরপরই শামিল হুসাইন ২২ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা মিলে হাল ধরেন। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ বলে ফিফটি তুলে নেন সালমান। ৩৯তম ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান। এ সময় অপর প্রান্তে থাকা সালমান ক্রিজের বাইরে ছিলেন। সালমান বলটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করলেও বল ধরার আগেই মিরাজ স্টাম্প ভাঙেন। থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে ক্ষুব্ধ হয়ে মাটিতে হেলমেট ছুঁড়ে মারেন সালমান। তিনি ৫৬ বলে ৪৫ রান করেন।

এরপর ৪৪ রানে আউট হন রিজওয়ান। শেষ দিকে ফাহিম আশরাফ সর্বোচ্চ ১৪ রান করেন। আব্দুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ ও হারিস রউফ ২ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিশাদ হোসেন। দুটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।