bogra times Add
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬

সীমান্তে পাচারের সময় দুই কোটি টাকার দুর্লভ মূর্তি জব্দ, আটক ১

জয়পুরহাট প্রতিনিধিঃ-
মার্চ ৭, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট-২০ বিজিবির একটি দল অভিযান চালিয়ে সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুটি কষ্টিপাথরের মূর্তি জব্দ ও এক পাচারকারীকে আটক করেছে।

শনিবার দিবাগত রাতে দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন স্থান থেকে এগুলো উদ্ধার করা হয়। আটক রাসেল ইসলাম (৩৩) ওই উপজেলার ধন গ্রামের মকবুল হোসেনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বিরলের মঙ্গলপুর ইউনিয়নে আটক রাসেলের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি কষ্টিপাথরের মূর্তি জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরেকটি মূর্তি উদ্ধার করে বিজিবি।

জব্দকৃত মূর্তি দুটির বাজারমূল্য আনুমানিক প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

আজ শনিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।