bogra times Add
ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬

বৈরী আবহাওয়ায়ও জমজমাট খেলা, শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মে ১, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বৃষ্টিভেজা ও বৈরী আবহাওয়ার মধ্যেও বগুড়ার শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে অংশ নেওয়া খুদে খেলোয়াড়দের নৈপুণ্যে মুখর ছিল মাঠ।

গত বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পর্যায়ে বালক ও বালিকা—দুই বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে করিমপুর তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বিশালপুর ইউনিয়ন)। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (সুঘাট ইউনিয়ন)।

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি তুলে দেন। এ সময় স্থানীয় শিক্ষা ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শিশুদের অংশগ্রহণ ও খেলাধুলার প্রতি আগ্রহ ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে তারা বলেন, এমন আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।