bogra times cover image-1
ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬

টাইব্রেকারে টাইটানকে হারিয়ে বেলকুচিতে চ্যাম্পিয়ন বন্ড অব ফ্রেন্ডশিপ

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
আগস্ট ২১, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হয়েছে ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। গত শুক্রবার বিকেল ৫টায় উপজেলার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় টাইটান এফসিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘বন্ড অব ফ্রেন্ডশিপ এফসি’।

মাঠজুড়ে উপচে পড়া দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় ভরা। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় রোমাঞ্চকর টাইব্রেকারে জয়ের ফয়সালা হয়।

ধুনট সদর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিতি জানান: মোহাম্মদ আলী জন — সভাপতি, ধুনট উপজেলা যুবদল, জাহিদুল ইসলাম মধু — সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা যুবদল, আলম হাসান — সভাপতি, ধুনট উপজেলা ছাত্রদল, রবিউল ইসলাম (রতন) — যুগ্ম আহ্বায়ক, ধুনট উপজেলা ছাত্রদল, হৃদয় মাহমুদ — সাধারণ সম্পাদক পদপ্রার্থী, ধুনট সদর ইউনিয়ন ছাত্রদল, মারুফ হাসান ইমরান — সভাপতি, বেলকুচি ইয়াং স্টার ক্লাব

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

আয়োজকরা জানান, তরুণ ও যুবসমাজকে মাদক এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই তাদের এই স্থানীয় উদ্যোগ। ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান বেলকুচি ইয়াং স্টার ক্লাবের নেতৃবৃন্দ।