bogra times Add
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘ভিত্তিহীন ও অবৈধ’

আন্তর্জাতিক ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, বেআইনি ও অবৈধ’ বলে অভিহিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন, যা আজ প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে আরাঘচি দাবি করেন, ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে অবস্থান করছেন। তিনি বলেন, “আমরা সম্ভবত এক বা দুইজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি কোনো বড় সমস্যা নয়।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি ইরানের সামরিক স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে ইরানের শীর্ষ এই কূটনীতিকের বক্তব্যে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে নতুন মাত্রা যোগ হলো। তার মতে, এই অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরিচালিত হয়েছে এবং তা সম্পূর্ণ ভিত্তিহীন।