bogra times Add
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

দিনভর দেশবাসীর নজর ছিল ঢাকা-১৭ আসনের দিকে। শেষ পর্যন্ত ভোররাতে ঘোষণা আসে— এ আসনে জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী হলেও রাজধানীর এই আসনে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামানকে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ৪৪ দশমিক ৩০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে বগুড়া-৬ (সদর) আসনেও বিএনপি চেয়ারম্যান বিপুল ব্যবধানে জয়লাভ করেন। ওই আসনে তিনি পান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল পান ৯৭ হাজার ৬২৬ ভোট। এই আসনে তারেক রহমান ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে জয়ী হন।