bogra times
ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬

পরিবর্তন চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: ড. এম সাখাওয়াত হোসেন

নিউজ ডেস্কঃ-
জানুয়ারি ২১, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক: দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরউপদেষ্টা

ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে পৌরশহরের মির্জা রুহুল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ক্ষমতার অপব্যবহার ও ‘না’ ভোট

সাখাওয়াত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ক্ষমতার অপব্যবহার করতে চাইবে, কেবল তারাই ‘না’ ভোটের দিকে যাবে। কোনো রাজনৈতিক দল যদি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেয়, তবে তারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দেশের সাথে বেঈমানি করছে বলে মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন:

“দেশের ভবিষ্যৎ গড়তে হলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। পরিবর্তন চাইলে এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনাদের হাতেই আপনাদের ভবিষ্যৎ।”

সংবিধান ও গণভোটের প্রয়োজনীয়তা

বর্তমান প্রেক্ষাপটে সরাসরি সংবিধান পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না বলেই আমরা জনগণের কাছে এসেছি। আপনারা যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে পারেন, তবে পার্লামেন্টে গিয়ে কোনো জনপ্রতিনিধি চাইলেও জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবে না।”

তিনি আরও অভিযোগ করেন যে, গণভোট নিয়ে বর্তমানে নানারকম অপপ্রচার চালানো হচ্ছে, যা থেকে জনগণকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ

মতবিনিময় সভায় উপদেষ্টার সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।