bogra times Add
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬

পাবনায় আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

মাসুদ রানাঃ-
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে পাবনার আটঘরিয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) বিশেষ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় আটঘরিয়া উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে পাবনা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

রাজশাহী রেঞ্জ পরিচালক মো. কামরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি জেলার প্রায় ৯ হাজার ১৬২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “নির্বাচনের সময় বাহিনীর কোনো সদস্য বা সদস্যা কোনো প্রার্থী কিংবা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে কোনো উপহার বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন না। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তা ভোটকেন্দ্রে গেলেও কোনো ধরনের ব্যক্তিগত আপ্যায়ন, যেমন পানি বহন বা খাবার পরিবেশন করা যাবে না।”

তিনি আরও জানান, আনসার সদস্যদের মূল দায়িত্ব ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রিজাইডিং অফিসারের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা। তিনি স্পষ্টভাবে বলেন, “আনসার সদস্যদের কাজ ব্যালট বক্স পাহারা দেওয়া। নিজের জীবন বাজি রেখে হলেও ব্যালট বক্স রক্ষা করতে হবে।”

সমাবেশে জানানো হয়, পাবনা জেলার আনসার ও ভিডিপি সদস্যদের যে দেশব্যাপী সুনাম রয়েছে, তা আসন্ন নির্বাচনেও অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এসময় পাবনা জেলা কমান্ডার শাহজালাল সোয়াদ, আটঘরিয়া উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক হাফিজুর রহমানসহ জেলার সকল উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে মোট ৯ হাজার ১৬২ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।