bogra times Add
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬

বগুড়ায় দুই এএসপিকে বদলি, নতুন দুই কর্মকর্তা যোগ দিচ্ছেন

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মার্চ ১৫, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় কর্মরত দুই অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে। একই সঙ্গে নতুন করে দুই কর্মকর্তাকে বগুড়ায় পদায়ন করা হয়েছে। রোববার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষর করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে পঞ্চগড় জেলা পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জে বদলি করা হয়েছে।

অন্যদিকে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) অতিরিক্ত পুলিশ সুপার শামস ই তারবীজকে বগুড়ার শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এ পদায়নের মধ্য দিয়ে বগুড়া জেলা পুলিশের প্রশাসনিক কাঠামোতে কিছুটা পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। বদলিকৃত কর্মকর্তারা আগামী কয়েকদিনের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।