bogra times Add
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন

ইমামুল মিল্লাত, শেরপুর, বগুড়া:
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ইমামুল মিল্লাত, শেরপুর, বগুড়া: বগুড়ার শেরপুরে ধনকুন্ডি শাহনাজ সিরাজ স্কুল এন্ড কলেজে বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আইনুল ইসলাম।

বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা বেগম শাহনাজ সিরাজ, এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ সিরাজ রব্বানী, গোলাম রসুল সরকার, জি রহমান শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহকারী শিক্ষক আব্দুস সালাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আটটি গ্রুপে বিভক্ত হয়ে রকমারি পিঠা তৈরি করে স্টল সাজায়। ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই, নকশি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। উৎসবের পাশাপাশি একই দিনে অভিভাবক সমাবেশও অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় পাঁচ শতাধিক অভিভাবক অংশ নেন।

পিঠা উৎসব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলার শেকড়সন্ধানী সংস্কৃতিকে জীবন্ত করে তোলে। উৎসবটি স্থানীয় পর্যায়ে বাংলার প্রাণবন্ত লোকাচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির চিরায়ত রূপ ফুটিয়ে তুলে।