bogra times Add
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬

বগুড়ার শেরপুরে নতুন ইউএনও সাইদুজ্জামান হিমু

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মার্চ ১৬, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন মো. সাইদুজ্জামান হিমু। আগামী সোমবার (১৬ মার্চ) তিনি শেরপুর উপজেলায় যোগদান করতে পারেন।

তিনি ৩৭ তম বিসিএস ক্যাডারের মাধ্যমে প্রশাসনে যোগ দেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। ইতিপূর্বে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং মাদারীপুর জেলা প্রশাসনের কার্যালয়ে সহকারি কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

সাইদুজ্জামান হিমু প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। তার যোগদানের মাধ্যমে শেরপুর উপজেলা প্রশাসন নতুন গতি পাবে বলে স্থানীয়দের প্রত্যাশা।