bogra times
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬

বেসরকারি ১,৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির পথে

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি খাতের ১,৭১৯টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি এমপিও (মাসিক পে অর্ডার) সুবিধাভুক্ত হতে যাচ্ছে। আগামী সপ্তাহে এই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করতে ইতিমধ্যে ৬৭০ কোটি টাকা বরাদ্দ অনুমোদনে\স্তাব পাঠানো হয়েছে। চূড়ান্ত বরাদ্দের ওপরই প্রতিষ্ঠানগুলোর চূড়ান্ত তালিকা নির্ভর করবে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:

  • নিম্ন-মাধ্যমিক: ৪৭১টি

  • মাধ্যমিক: ৬২৩টি

  • উচ্চ মাধ্যমিক: ১০৫টি

  • স্কুল ও কলেজ: ১৪৫টি

  • দাখিল মাদ্রাসা: ৭৮টি

  • আলিম মাদ্রাসা: ২০২টি

  • ফাজিল মাদ্রাসা: ৩৫টি

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, এমপিওভুক্তির জন্য তিন হাজারের বেশি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এর মধ্য থেকে প্রাথমিকভাবে ১,৭১৯টি প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। তবে এটি একটি প্রাথমিক তালিকা। চূড়ান্ত বাছাইয়ের পর কিছু প্রতিষ্ঠান বাদ পড়তে পারে। মূলত অর্থ মন্ত্রণালয় কত টাকা বরাদ্দ দেয়, তার ওপরই চূড়ান্ত তালিকা নির্ভর করবে।