bogra times Add
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক ঃ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে দলটি পঞ্চম বারের মতো বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব পেল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে ২৫ জন শপথ গ্রহণ করেন। পরে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন মন্ত্রিসভায় প্রবীণ ও তরুণ প্রতিনিধিদের সমন্বয় ঘটানো হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো পেয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা।

কে কোন মন্ত্রণালয় পেলেন

নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন নিম্নরূপ:

১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী: অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়
৩. সালাহউদ্দিন আহমদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪. ইকবাল হাসান মাহমুদ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৫. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম): মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
৭. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট): পররাষ্ট্র মন্ত্রণালয়
৮. আব্দুল আউয়াল মিন্টু: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১০. মিজানুর রহমান মিনু: ভূমি মন্ত্রণালয়
১১. নিতাই রায় চৌধুরী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১২. খন্দকার আব্দুল মুক্তাদির: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
১৩. আরিফুল হক চৌধুরী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১৪. জহির উদ্দিন স্বপন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট): কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়
১৬. আফরোজা খানম রিতা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১৭. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: পানি সম্পদ মন্ত্রণালয়
১৮. আসাদুল হাবিব দুলু: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১৯. মো. আসাদুজ্জামান: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
২০. জাকারিয়া তাহের: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
২১. দীপেন দেওয়ান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
২২. আ ন ম এহসানুল হক মিলন: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
২৪. ফকির মাহবুব আনাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
২৫. শেখ রবিউল আলম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর শপ্ঠ ও দলের ইতিহাস

এর আগে মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপ্ঠবাক্য পাঠ করান। শপ্ঠ অনুষ্ঠানে তারেক রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শপ্ঠ গ্রহণের পর তিনি রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলান ও নথিতে স্বাক্ষর করেন।

বিএনপি এর আগে ১৯৯১, ১৯৯৬ (ফেব্রুয়ারি), ২০০১ এবং সর্বশেষ ২০২৬ সালের এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করল। তবে ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন বিতর্কিত হলেও দলটি তা সরকার গঠনের তালিকায় ধরে রাখে। নতুন এই মন্ত্রিসভার মাধ্যমে দীর্ঘ ১৮ বছর পর সরাসরি দলের শীর্ষ নেতৃত্বে আসা তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, যা বিএনপির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল।