bogra times Add
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মার্চ ৮, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা। তিনি বলেন, নারী কোনো সীমাবদ্ধতা নয়; নারী অসীম সম্ভাবনার প্রতীক। নিজেদের শক্তি ও সক্ষমতা দিয়ে নারীদের স্বাবলম্বী হয়ে উঠতে হবে। নিজেদের আকাশে নিজেরাই সূর্য হয়ে উদিত হওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, অফিস সহকারী আব্দুল আলীমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী নারী সংগঠনের সদস্য, নারী উদ্যোক্তা ও স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।