bogra times Add
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নওগাঁর ৬টি আসনে বেসরকারি ফলে বিএনপির বড় জয়, জামায়াত পেল এক আসন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর বেসরকারি ফলাফলে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বাকি একটি আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

জেলার সবকটি আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আসনভিত্তিক বেসরকারি ফলাফল নিম্নরূপ:

  • নওগাঁ-১ (৪৬ নং আসন): ১৬৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ১ লাখ ৪৯ হাজার ২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাহাবুবুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩ ভোট।

  • নওগাঁ-২ (৪৭ নং আসন): ১২৪টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত শামসুজ্জোহা খান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।

  • নওগাঁ-৩ (৪৮ নং আসন): ১৪২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল ১ লাখ ৬২ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাহফুজুর রহমান পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৬৩ ভোট।

  • নওগাঁ-৪ (৪৯ নং আসন): ১১৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ইকরামুল বারী টিপু ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুর রাকিব পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট।

  • নওগাঁ-৫ (৫০ নং আসন): ১১৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আ স ম সায়েম পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২০৯ ভোট।

  • নওগাঁ-৬ (৫১ নং আসন): ১১৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর খবিরুল ইসলাম পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট।