bogra times cover image-1
ঢাকাTuesday , 10 February 2026

বগুড়ায় নকল সিগারেট কারখানায় সেনাবাহিনীর অভিযান, বিপুল সরঞ্জাম জব্দ

Link Copied!

বগুড়ায় নকল সিগারেট কারখানায় সেনা অভিযান, বিপুল পরিমাণ মালামাল জব্দ

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সাজাহানপুর উপজেলায় নকল সিগারেট উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট, ব্যান্ডরোল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোয়ালগাছা এলাকায় অবস্থিত এবি টোব্যাকো কোম্পানিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে প্রায় ৮ হাজার প্যাকেট নকল সিগারেট এবং প্রায় ১ লাখ ৯৫ হাজার নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। পাশাপাশি নিম্নমানের খড়কুটো, কাঠের গুঁড়ো ও ভেজাল তামাক দিয়ে সিগারেট তৈরির প্রমাণ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে সিগারেট উৎপাদনের বিভিন্ন মেশিনারিজ জব্দ করে কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযান শেষে কারখানাটি সিলগালা করা হয় এবং কারখানার মালিক কাদেরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সেনাবাহিনীর অভিযানে পুলিশের একটি দল সহযোগিতা করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারখানাটিতে বিভিন্ন নামী ব্র্যান্ডের সিগারেট নকল করে বাজারজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছিল।

তারা আরও জানান, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ ও ভেজাল পণ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

error: Content is protected !!