bogra times Add
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতে ইসলামীর আমিরের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্ট্যাটাস ভাইরাল

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের দুই বাক্যের সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে স্ট্যাটাসটি দেন।

আমির শফিকুর রহমান লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’

এ প্রতিবেদন লেখার সময় স্ট্যাটাসটিতে পৌনে দুই লাখ রিয়্যাক্ট পড়েছে। শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি। একই সময় প্রায় ২২ হাজার ফেসবুক ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেন।

মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ইনকিলাব মঞ্চ’- এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।”

হাসনাত-নাসীরুদ্দীনসহ অনেকের পোস্ট

তার এই বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অনেকেই সামাজিক মাধ্যমে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে পোস্ট করেছেন।

তাদের এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যে পোস্ট নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।