bogra times cover image-1
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমিরের অভিযোগ: নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন তার কাছে পরিষ্কার নয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি একথা জানান।

পোস্টে তিনি অভিযোগ করেন, অনেক জায়গায় জামায়াতের প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো তথ্য দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে করছেন তারা। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে বলে পোস্টে উল্লেখ করা হয়।

তিনি আরও জানান, এ পরিস্থিতিতে দলটি ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছে। জামায়াতে ইসলামী ও তাদের জোটের পক্ষ থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করার আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান পোস্টের শেষে বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের ন্যায়ের লড়াই অব্যাহত থাকবে।