bogra times Add
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬

দক্ষিণাঞ্চলে দু’দিন বৃষ্টির আভাস, শুষ্ক থাকবে অন্যত্র

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ- ২০ ফেব্রুয়ারি: আগামী কয়েকদিন দেশের অধিকাংশ এলাকার আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও একজন আবহাওয়া গবেষকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আপাতত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ২০ ফেব্রুয়ারির পরেও তাপমাত্রার বড় ধরনের কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

তবে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তাঁর দেওয়া তথ্যমতে, খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি পড়তে পারে।

আবহাওয়াবিদরা মনে করছেন, দক্ষিণাঞ্চলে এ বৃষ্টির কারণে তাপমাত্রায় কিছুটা হেরফের হতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের আবহাওয়া অপরিবর্তিত থাকবে।