bogra times Add
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানুল হকের বিজয়

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে এক কঠোর লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক (তালা প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

পূর্ববর্তী বিএনপি নেতা হিসেবে পরিচিত রেজওয়ানুল হক এ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরি করেন। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি মোট ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ১১ দলীয় জোট সমর্থিত এবং এনসিপি মনোনীত ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ডা. আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট। অন্যদিকে, বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামান জামান পেয়েছেন ৯৭ হাজার ৭২৭ ভোট।

এছাড়া জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী কাজী আব্দুল গফুর পেয়েছেন ১ হাজার ৪৭২ ভোট। অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কলস প্রতীকে এসএম জাকারিয়া বাচ্চু ৪ হাজার ৭০৭, হরিণ প্রতীকে মো. হযরত আলী বেলাল ২ হাজার ৯৮৭ এবং মোটরসাইকেল প্রতীকে মো. রোস্তম আলী ৫৬২ ভোট পেয়েছেন।

সব মিলিয়ে ভোট গণনা শেষে এই গুরুত্বপূর্ণ আসনে বিজয় ছিনিয়ে নেন স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানুল হক।