bogra times
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬

মান্দায় দাঁড়িপাল্লার গণজোয়ার কেউ রুখতে পারবে না: খন্দকার আব্দুর রাকিব

রওশন আলম মান্দা নওগাঁ
জানুয়ারি ২৭, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব বলেছেন, “আগামী নির্বাচন হবে গোলামি থেকে মুক্তির নির্বাচন। সারা দেশের ন্যায় মান্দায় দাঁড়িপাল্লার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ কেউ তা রুখতে পারবে না।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ৪নং মান্দা ইউনিয়নের পীরপালী বাজারে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব আরও বলেন, দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। অবহেলিত মান্দার সার্বিক উন্নয়নের জন্য এই প্রতীকের কোনো বিকল্প নেই। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

৪নং মান্দা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল আলীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • মুফতি মাওলানা মাহমুদুল হাসান: আমির, খেলাফত মজলিস, মান্দা উপজেলা।

  • মাস্টার মোয়াজ্জেম হোসেন: সেক্রেটারি, উপজেলা জামায়াত।

  • ডা. তোফাজ্জল হোসেন: চেয়ারম্যান, ৪নং মান্দা ইউনিয়ন পরিষদ।

  • মোখলেসুর রহমান কামরুল: চেয়ারম্যান, ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ।

এছাড়াও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক এবং ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহসহ জোটভুক্ত বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

জনসভায় বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কোনো ষড়যন্ত্রই জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে পারবে না।

অনুষ্ঠানে খেলাফত মজলিস, এনসিপি এবং ১১ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।