bogra times Add
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মারধর, অটোভ্যান ছিনতাই শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মারধর, অটোভ্যান ছিনতাই

বার্তা বিভাগ
মে ৪, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিহাট বাজার এলাকায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে মারধর করে তার অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৮টার দিকে রানিহাট বাজারের তেল পাম্পের সামনে, রূপালী বাজারের একটু পরে অচেতন অবস্থা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মারধর, অটোভ্যান ছিনতাই  উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা সড়কের পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি অন্যদের জানায়। পরে কয়েকজন গিয়ে তাকে উদ্ধার করেন। জ্ঞান ফেরার পর তিনি নিজের নাম মিজানুর রহমান বলে পরিচয় দেন। তার পিতার নাম মৃত নজরুল ইসলাম। তার বাড়ি উপজেলার গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামে।

ভুক্তভোগীর অভিযোগ, রাতের কোনো এক সময় ৪-৫ জন দুর্বৃত্ত তাকে মারধর করে এবং নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তার নতুন কেনা অটোভ্যানটি ছিনতাই করে নেয়। পরে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে। পরে গ্রাম পুলিশের সহায়তায় মিজানুর রহমানকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। এ সময় স্থানীয় হাফিজসহ আর

এ বিষয়ে শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।