bogra times cover image-1
ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬

বগুড়ায় চাইনিজ রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ-
জানুয়ারি ১৮, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া সদর উপজেলার গোহাইল রোডে পৌর পার্ক এলাকায় অবস্থিত ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পরিচালিত অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টটিতে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি খাবার প্রস্তুতে বিক্রয় নিষিদ্ধ গোলাপজল, মানহীন বিট লবণ এবং স্টিকারবিহীন আমদানিকৃত বিদেশি সস ব্যবহার করা হচ্ছিল।

এ সকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের বিষয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশ।

ভোক্তাদের অধিকার রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।