bogra times Add
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬

পাবনার পাঁচ আসনে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মাসুদ রানাঃ-
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনে অংশগ্রহণ করে জামানত হারিয়েছেন ১৬ জন প্রার্থী। নির্বাচনি বিধি অনুযায়ী, মোট কাস্টিং ভোটের (বৈধ ভোট) আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা জানান, নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে ব্যর্থ হলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সে হিসেবে পাবনার পাঁচটি আসনে ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

পাবনা-১ (সাঁথিয়া) আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন–
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল গণি (১ হাজার ১১৪ ভোট) এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম (১ হাজার ৩৩ ভোট)। এই আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৪০ হাজার ৯৩১ জন। ভোট পড়েছে ২ লাখ ৪০ হাজার ৭৭৪টি।

পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে জামানত হারিয়েছেন তিন প্রার্থী–
গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের সেখ নাসির উদ্দিন (৩৩৩ ভোট), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেহেদী হাসান রুবেল (২ হাজার ২৬০ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আফজাল হোসেন খান কাশেমী (৫ হাজার ৮৮৪ ভোট)। এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৯৭ হাজার ৩৯৪ জন। ভোট পড়েছে ৩ লাখ ৮ হাজার ৩৭৬টি।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে জামানত হারানো পাঁচ প্রার্থী–
গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের হাসানুল ইসলাম রাজা (৯৮৬ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আব্দুল খালেক (১ হাজার ৭৬৯ ভোট), সুপ্রীম পার্টির একতারা প্রতীকের মাহবুবুর রহমান চৌধুরী জয় (১ হাজার ৪২০ ভোট), গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের সরদার আশা পারভেজ (১৭৬ ভোট) এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মীর নাদিম মোহাম্মদ ডাবলু (১ হাজার ৭২ ভোট)। এই আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন। ভোট পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ১২৮টি।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামানত হারানো চার প্রার্থী–
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের সোহাগ হোসেন (৪৫৯ ভোট), নাগরিক ঐক্যের কেটলি প্রতীকের শাহনাজ হক (১৮২ ভোট), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সাইফুল আজাদ মল্লিক (৯৫৫ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আনোয়ার শাহ (২ হাজার ৬৮৮ ভোট)। এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৪০ হাজার ১৬৮ জন। ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ২০৬টি।

পাবনা-৫ (সদর) আসনে জামানত হারিয়েছেন দুই প্রার্থী–
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের নাজমুল হোসাইন (৪ হাজার ২৬৮ ভোট) এবং আমার বাংলাদেশ পার্টির ঈগল প্রতীকের আব্দুল মজিদ মোল্লা (৪৪২ ভোট)। এই আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ২৮ হাজার ৪৪ জন। ভোট পড়েছে ৩ লাখ ৫৮ হাজার ২২০টি।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জামানতের পরিমাণ ছিল ২০ হাজার টাকা। নির্ধারিত ভোট না পেলে এই টাকা বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে জমা হয়।