bogra times
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬

বিমান এমডি সাফিকুর ও স্ত্রীসহ চারজন কারাগারে

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৭:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক |

শিশু গৃহকর্মীকে (১১) অমানবিক নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন:

১. ড. সাফিকুর রহমান (এমডি ও সিইও, বিমান বাংলাদেশ এয়ারলাইনস) ২. বিথী (সাফিকুরের স্ত্রী) ৩. রুপালী খাতুন (গৃহকর্মী) ৪. মোছা. সুফিয়া বেগম (গৃহকর্মী)

আদালত ও পুলিশি কার্যক্রম

এদিন বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রোবেল মিয়া আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার প্রেক্ষাপট

১১ বছরের এক শিশু গৃহকর্মীকে অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগে ওই শিশুর বাবা মোস্তফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় যে, দীর্ঘ দিন ধরে ওই শিশুর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে।