bogra times
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সু খবর

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিদপ্তরের অধীন বেসরকারি মাদ্রাসাগুলোর শিক্ষক ও কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে চেকগুলো হস্তান্তর করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা আগামী কার্যদিবসে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এ পদক্ষেপের মাধ্যমে বেসরকারি মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে বলে মনে করা হচ্ছে।