bogra times Add
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে নৌযানে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপের দাবি

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:-
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি: সিরাজগঞ্জের চৌহালী এলাকায় নৌযানে চাঁদাবাজির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন নৌযান শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামে আয়োজিত মানববন্ধনে তারা এই চাঁদাবাজির প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ইজারাকৃত বালুমহল থেকে বালু ক্রয় করে তারা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাল্কহেডের মাধ্যমে সরবরাহ করে থাকেন। কিন্তু চৌহালীর জোতদাড়া ঘাট এলাকায় পৌঁছালে কিছু অসাধু ব্যক্তি তাদের বাল্কহেডের গতিরোধ করে চাঁদা দাবি করে।

তারা আরও জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুধু বাল্কহেড আটকে রাখাই নয়, বরং কর্মচারীদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি এসব ঘটনার জের ধরে একটি বালুবাহী বাল্কহেডে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।

বাল্কহেডের মালিক ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাল্কহেড কর্মচারী সুজন সেখ, আল আমিন সেখ ও বাবলু সেখ প্রমুখ। তারা দ্রুত চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদে বালু পরিবহনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে একটি স্মারকলিপি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে নৌযানে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-কে নির্দেশ প্রদান করেন।